ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নেশাগ্রস্ত যুবককে এক মাসের কারাদণ্ড


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১২:৭

যশোরের অভয়নগর উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় অসামাজিক আচরণের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার বুইকারা গ্রামে পরিচালিত অভিযানে আবাবিল আহমেদ (২০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের সেন্টু আহমেদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের পর এলাকায় মাতলামি করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আবাবিলকে বাড়ির ভেতর নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু ঘটনাস্থলেই শুনানি শেষে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস