ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১২:১১

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “Startup Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। অনুষ্ঠানে উপজেলার দশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প ও নতুন নতুন ইনোভেশন আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও সমস্যা সমাধানমূলক প্রকল্প ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও অমৃত দেব নাথ বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা