ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রোগ্রামের প্রদর্শনী অনুষ্ঠিত


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১:৩
নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপলক্ষে এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা'র সভাপতিত্ব রাখেন জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন,সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন,সহকারী প্রোগ্রামার শামছ -ই - তাবরিজ, নজিপুর সরকারি কলেজের প্রভাষক রায়হান, খিরশীন এস.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।  
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থী বৃন্দ  সাংবাদিক ও সুধিজন প্রমুখ। 
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত  প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত মডেল ও প্রকল্পের কার্যকারিতা প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল 
, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে জাতীয় পর্যায়েও “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচি চালু হয়েছে। 
প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির