ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক মেলার প্রদর্শনী অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১:৪

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ ভবিষ্যতে একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্ম দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের নিজস্ব বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং বাস্তব সমস্যারসমাধানমূলক প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীশিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করা হয় এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ খোরশেদ আলম।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা