ভোলাহাটে প্রতিবন্ধী পরিবারকে তারেক রহমানের পক্ষে অর্থ সহায়তা প্রদান শাহিন শওকতের
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রতিবন্ধী পরিবারকে তারেক রহমানের পক্ষে অর্থ সহায়তা প্রদান করেছেন সৈয়দ শাহিন শওকত। ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মানবিকতার অংশ হিসেবে এই অর্থ প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহিন শওকত।
দীর্ঘ ৫০ বছর ধরে একই পথে হেঁটে কাঠকাটা মিলে গিয়ে কাজ করে বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসা দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসের মানবিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এই পরিবারকে নগদ অর্থ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। ১২ জুন শুক্রবার বিকেলে ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামে মুখলেসের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও শুকনো খাবার পৌঁছে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি মুখলেস ও তার মা রুলি বেগমের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
সৈয়দ শাহীন শওকত বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মুখলেস যেভাবে পরিশ্রম করে বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। তারেক রহমান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন। তার ধারাবাহিকতায় তার পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হলো। সহযোগিতা পেয়ে মুখলেস ও তার মা রুলি বেগম বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গনি হামিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন , উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জহরুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোসা: শাহানাজ খাতুন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিএম রুবেল আহমেদ, জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের হাসান, ভোলাহাট উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতিগণ যথাক্রমে, রহমত আলী, আবু মোতালেব, ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আব্দুর রকিব, মোস্তাকিম, কামরুজ্জামান বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আব্দুল আজিম ও মো. দুলাল, ছাত্রদল নেতা মাসুদ রানা।
ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ বলেন, গনমাধ্যমে নিউজ প্রকাশ হওয়ায় দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত অসহায় পরিবারটির বাড়িতে আসেন। পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন এবং ভোলাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই ভোলাহাটের তেলিপাড়া গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্বমিলে গিয়ে কাজ করেন। সেই উপার্জনেই চলে তার ৭০ বছর বয়সী বৃদ্ধা মা রুলি বেগমের সংসার। সম্প্রতি তার সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহলে সবার হৃদয়ে নাড়া দেয়।
এমএসএম / এমএসএম
মামলা চলমান, তবুও থামেনি হুমকিঃ জামিনে মুক্ত আসামিদের ভয়ে আতঙ্কে বৃদ্ধ বাদী, নিরাপত্তা চায় পরিবার
কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মিছিলের ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করে মামলা
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির উদ্বোধন
সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক
আলী নগর স্কুলের মার্কেটে দেয়াল নির্মাণ, হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে গ্রামবাসীর হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা
ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার
‘ভুয়া চিকিৎসকের’ রমরমা বাণিজ্য: মাত্র ৫০ টাকার ভিজিটে চিকিৎসার নামে প্রতারণা,ভুয়া ডাক্তার ইকবাল কবিরের মুখোশ উন্মোচন
বরগুনার সন্ত্রাসী ও মাদক কারবারি,বস্তি কালু গণপিটুনিতে নিহত
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
বাসযোগ্য নগর গড়তে ঢাকা’র ওপর চাপ কমান
Link Copied