রাণীনগরে মাদক সেবনের দায়ে এক জনের ৬ মাসের কারাদণ্ড
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে মোঃ. হবির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত হবির উদ্দিন উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের বাসিন্দা।গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে হবির উদ্দিনকে আটক করা হয়।
আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। সেখানে বিজ্ঞ বিচারকের সম্মুখে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে রক্ষায় মাদক বিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied