নাঙ্গলকোটে সালিশ বৈঠকে বসার দায়ে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি
নাঙ্গলকোটে হত্যা মামলায় অভিযুক্ত দুই সালিশদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ বাজারে এ কর্মসূচির পালিত হয়। মামলার দুই আসামি হলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি নুরনবী স্বপন।
বক্তারা দাবি করেন, সামাজিক বিরোধ মীমাংসায় অংশ নেওয়ার কারণেই তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।সমাবেশে বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, মানবাধিকার সংগঠন ‘মানবিক’-এর সভাপতি ইলিয়াছ ফলোয়ান, আজিয়ারা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল আহমেদ, বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন বিএসসি, ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন ইমন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুব কোম্পানি প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন সুমন, বিএনপি নেতা শাহ আলম, নেছার উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন, বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার লক্ষ্যে বিভিন্ন গ্রামের লোকজনকে নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তারিকুল ইসলাম ভূঁইয়া ও নুরনবী স্বপন ওই সালিশে অংশ নেন। পরে একটি পক্ষ তাঁদের হত্যা মামলার আসামি করে বলে অভিযোগ করেন বক্তারা। তাঁদের দাবি, সালিশে অংশ নেওয়া ছাড়া ওই হত্যাকান্ডের সঙ্গে দুই নেতার কোনো সম্পৃক্ততা নেই। তবু তাঁদের দেড় মাস কারাভোগ করতে হয়েছে। তাই দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে নুরনবী স্বপন বলেন, ছোটবেলা থেকেই সামাজিক বিভিন্ন বিরোধ মীমাংসার কাজে যুক্ত আছি। আলিয়া গ্রামের হত্যাকান্ডের পর শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সালিশ বৈঠক করা হয়েছিল। কিন্তু সেই সালিশে অংশ নেওয়ার কারণেই একটি কুচক্রী মহল আমাদের হত্যা মামলায় জড়িয়ে দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই। তিনি আরও বলেন, যদি সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে এসে এ ধরনের হয়রানির শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে কেউ সালিশে বৈঠকে অংশ নিতে আগ্রহী হবে না।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত