বরগুনার সন্ত্রাসী ও মাদক কারবারি,বস্তি কালু গণপিটুনিতে নিহত
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের চামেলী বাজার এলাকায় মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে, দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা কে তার হাত-পা ও মাথা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে কালুসহ বাহিনীর লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে, গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ওরফে কালুবাহিনীর প্রধান বস্তি কালু। শুক্রবার ১২ই জুন বিকেল সাড়ে চারটার দিকে চামেলি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড কিশোরগং পরিচালনার প্রধান ছিলেন এই কালু। এলাকাবাসীর দাবি প্রকাশ্যে মাদক বিক্রি ও নানান অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় প্রতিবাদ করায়, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার উপর ক্ষুদ্ব ছিলেন কালু ও তার সহযোগীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন,চামেলী বাজার এলাকায় গোলাম মোস্তফার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়,কালুসহ বাহিনীর লোকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে, বরগুনার জেনারেল হাসপাতালে নিয়ে যান, তার অবস্থা অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতি চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে হামলার ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা কালু ও তার সহযোগীকে আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করে, গুরুত অবস্থায় কালুকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসা কালু কে মৃত ঘোষণা করেন। সহযোগী তৌহিদ কে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে তার অবস্থা আশঙ্কা
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ