ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আলী নগর স্কুলের মার্কেটে দেয়াল নির্মাণ, হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১:২২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলী নগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মার্কেট জবরদখলের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক রেনু আক্তার।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, গত ৮ জুন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের মালিকানাধীন মার্কেটের ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদ করে মার্কেটের সামনে ইটের দেয়াল নির্মাণের মাধ্যমে দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।আবেদনে উল্লেখ করা হয়, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা দাবি করেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নির্দেশে এ কাজ করা হচ্ছে।

রেনু আক্তার তার আবেদনে বলেন, আলী নগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়টি স্থানীয়  জনগণের অর্থায়নে প্রতিষ্ঠিত এবং ক্রয়কৃত ব্যক্তিমালিকানাধীন জমির ওপর নির্মিত। বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পরিশোধের অন্যতম উৎস হলো মার্কেটের দোকান ভাড়া। মার্কেটটি বন্ধ করে দেওয়া হলে বিদ্যালয়ের আর্থিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে মার্কেট দখল ও বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষকদের বেতন পরিশোধে সংকট তৈরি হলে বিদ্যালয় শিক্ষক সংকটে পড়তে পারে বলেও উল্লেখ করা হয় আবেদনে।

বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সম্পত্তি ও আয়ের উৎস রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ শাখার সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত