ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১:৪৫

সাতক্ষীরা সদর উপজেলার ১ নং  বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আওয়ামী লীগের দোসর বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল মাস্টারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকারি জমি  দখল করে পাকা ঘর তৈরি করে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করা হবে  এমন তথ্য জানা গেছে । 

 স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি খাস জমি দখল করে সেখানে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ চেয়ারম্যান মফিজুল মাস্টার। 

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীন ওই জমি স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জমিটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত   অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি  যা জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। 

 সরকারি জমি উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী 

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো সরকারি জমি দখল করিনি। জমি সংক্রান্ত সকল কার্যক্রম আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে।”
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে লিখিত আবেদন পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের সরকারি প্রচলিত আইনে  ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে দুর্নীতিবাজ চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মফিজুল মাস্টারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী