ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির উদ্বোধন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ২:২
সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দেশজুড়ে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে এই ব্যাপক বৃক্ষরোপণ অভিযানটি পরিচালিত হচ্ছে। 
 
এরই ধারাবাহিকতায় মাগুরা শালিখা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান।  
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হাসনাত,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: কামাল হোসেন,উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো: ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিলটন, অধ্যক্ষ কামরুজ্জামান নবাব, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমূখ। 
 
সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি সারা বাংলাদেশে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শালিখা উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হলো।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা