কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় বসুরহাট পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার প্রশাসক জনাব মোঃ মাসুদুর রহমান।
উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রম আরও বেগবান হবে।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ