দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ অভিমুখে হানিফ বাংলাদেশীর রোড মার্চ শুরু
দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বিভিন্ন দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ অভিমুখে রোড মার্চ কর্মসূচি শুরু করেছেন হানিফ বাংলাদেশী ও বাংলাদেশ সমতা পার্টি। আজ শনিবার সকাল ১১টায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কের চৌরাস্তা বাজার এলাকার ঐতিহাসিক ‘তেঁতুলতলা’ থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তি বরদাশত না করার দাবি নিয়ে এই রোড মার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন তিনটি করে জেলা প্রদক্ষিণ করে আগামী ১৮ জুন কক্সবাজারের টেকনাফে গিয়ে এই রোড মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
রোড মার্চ শুরুর প্রাক্কালে হানিফ বাংলাদেশী অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূস অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে এবং রাষ্ট্রপতি হওয়ার অভিপ্রায়ে বাংলাদেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গোলামী চুক্তি’ করেছেন।
তিনি দাবি করেন, এই ধরনের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ চুক্তিগুলো অবশ্যই জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং জাতীয় সংসদে উপস্থাপন করতে হবে। চুক্তিতে জনস্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, "ড. ইউনূসের দুর্নীতির কারণে সময়মতো হামের টিকা ক্রয় ব্যাহত হয়েছে, যার ফলে দেশে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে।" এই শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এর সুষ্ঠু বিচার এবং ড. ইউনূসকে গ্রেফতারের দাবি তোলেন।
সমাবেশে হানিফ বাংলাদেশী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও রাষ্ট্রীয় চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই তারা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। এসময় বাংলাদেশ সমতা পার্টির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল