ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বারহাট্টায় মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সম্মেলন উপস্থিত ছিলেন স্বাক্ষীও


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ২:৪৫

নেত্রকোনার বারহাট্টায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বারহাট্টা প্রেস ক্লাব মিলনায়তনে (১৩ জুন) শনিবার দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলন হয়।   

ভুক্তভোগী আরাফাত ইসলামের পক্ষে লিখিত বক্তব্যে পেশ করেন,  আরিফুল ইসলাম। বক্তব্যে বলা হয়, আমি ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এস.এস.সি পরীক্ষা দিয়েছি। আমাদের গ্রামের মোঃ লজ্জত আলীর মেয়ে মোছাঃ সাবিনা আক্তার আমিসহ আরো ৬-৭ জনের বিরুদ্ধে  ময়মনসিংহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন। যাহার মোকদ্দমা নং- ১৮/২০২৬। যাহা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখিত মামলার বাদী সাবিনা আক্তার তার নিজস্ব ও পারিবারিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে। দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে আমার পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিয়ে ঝামেলা চলমান। এমনকি বেশ কয়েকটি মামলাও হয়েছে। প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে। যখন কোনভাবেই আমার আমার পরিবারকে হেয় করতে পারছে না তখন আমার নামে এই রকম একটি জঘন্য মামলা দায়ের করেছে। আমি এই মামলার সঠিক তদন্ত চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার ১ নং স্বাক্ষী মোঃ ইফতি মিয়া ও ৩ নং স্বাক্ষী কামরুল মিয়া।

মামলার ১ নং স্বাক্ষী তার বক্তব্যে বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানিনা। অথচ আমাকে মামলার ১ নং স্বাক্ষী করা হয়েছে। আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যাতে কোন পরিবার এমন মামলার স্বীকার না হয় সেজন্য এটার সঠিক তদন্ত এবং বিচার চাই।

মামলার ৩ নং স্বাক্ষী বারহাট্টা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল মিয়া তার বক্তব্যে জানান, আমাকে মামলার স্বাক্ষী করা হল অথচ আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানিনা। কোন সন্দেহ নেই যে, এই মামলাটি ভুয়া। এই দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আমরা গ্রামবাসী পূর্বেও এদের নিয়ে অনেক সালিস-দরবার করেছি। সালিসে ভুয়া মামলার বাদী সালিস মানতে চায়না। তাই আমি নিজেও এমন ভুয়া মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আজ সাইদের বিরুদ্ধে হয়েছে কাল আরেকজনের বিরুদ্ধে হতে পারে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা