ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপারের পেশাদার মাদক ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৩:২৭

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি হায়েচ গাড়ি উদ্ধার সংক্রান্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয় প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। 
শনিবার ১৩ জুন দুপুর ১:৩০ মিনিটে ঢাকা ডিবি উত্তর কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। 

ডিবি (উত্তর) ঢাকার একটি চৌকষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে ইঃ ১৩/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০২:১৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী  মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), পিতা-মৃত হানিফ মিয়া, পালক পিতা-অহিদ মিয়া, মাতা-ইয়াসমিন বেগম, সাং-দরুইন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া,  রাকিব মিয়া (২২), পিতা-মোঃ নাসির মিয়া, মাতা-রোকেয়া, সাং-গুপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-মোঃ জালাল মিয়া, সাং-জেঠুয়ামুড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদের গ্রেফতার করেন এবং ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসবাদে জানায়, ধৃত আসামীরা তাদের ব্যবহৃত হায়েচ গাড়ি মডিফাই করে বিশেষ কায়দায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল। ধৃত আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোট 80 (চল্লিশ) কেজি গাঁজা, যাহার (৪০x৩০,০০০)=১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা, অবৈধ বাজার মূল্য অনুমান বলে জানান।এছাড়া আসামিদের কাছ থেকে ০১ টি সিলভার কালারের হায়েচ মাইক্রো গাড়ী, যাহার রেজি. নং-ঢাকা মেট্রো চ ১৪-১০২৪, মূল্য অনুমান ২২,০০,০০০/-(বাইশ লক্ষ) টাকা।
বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ মোট ৫ টি মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধ মাদক, অন্যান্য মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও সাভারের রেডিও কলোনি এলাকায় গত ০৮/০৬/২০২৬ তারিখে সংঘটিত আলোচিত রিয়া মণি হত্যা মামলার প্রধান আসামি রনি চৌধুরীকে সাভার থানা পুলিশের একটি চৌকস দল গত ১২/০৬/২০২৬ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে রংপুর জেলা থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

সাভার থানা পুলিশ এ ঘটনায় জড়িত অন্যান্যদের সংশ্লিষ্টতা যাচাইসহ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান