রাষ্ট্রপতির ৪৫ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ডিন ড. এ বি এম সাইফুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ এবং পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দীন বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা ছড়িয়ে দিতে বইপাঠের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত