ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৩:২৯
বৃক্ষ কেবল অক্সিজেনই প্রদান করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশজুড়ে  নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত।  শনিবার (১৩ জুন) সকালে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে  অনুষ্ঠিত এই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল,  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মানসী রানী সরকার, কৃষি কর্মকর্তা সুভাষ কুমার পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ কবির হোসেন, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার আবদুর জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন,    সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা আরিফ উজ জামান , , নলচিরা রেঞ্জ কর্মকর্তা মঈনুদ্দিন আহমদ চৌধুরী , সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা খসরু, পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রফেসর  মোকাররম বিল্লা শাহাদাত,  হাতিয়া প্রেস ক্লাবের  সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দিন, বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,ছাত্র-ছাত্রী বৃন্দ।
এসব কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা এসব কার্যক্রমে অংশ নিয়ে জনসাধারণের মাঝে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।নিয়মিত বৃক্ষরোপণের মাধ্যমে তাপমাত্রা হ্রাস পায় এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুস্থ পৃথিবী নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
 

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন