নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার দুপুরে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। উদ্বোধনের সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেব রাশেদ, হিসাবরক্ষক রোমান মিয়াসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে পুরো জেলাজুড়ে মোট তিন হাজার ফলজ ও বনজ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা পরিষদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড