সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে! বড়লেখায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী নির্বাচনী প্রতিশ্রুতি ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের মতো শনিবার (১৩ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা বিট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বড়লেখা উপজেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের বড়লেখা রেঞ্জ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশপ্রেমী ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবন ও জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
আয়োজকরা জানান, ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল