ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৩:৫১

তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে অনুষ্টানটি অনুষ্টিত হয়।

আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ ও গবেষণামুখী চিন্তাভাবনার প্রশংসা করে বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। নতুন নতুন ধারণা ও উদ্ভাবন ভবিষ্যতের উন্নয়নের পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের প্রকল্প ও আইডিয়াগুলো উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা