আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি. গ্রেপ্তার-১
বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ফেসবুক ছড়িয়ে দেয়ার হুমকি ও স্বামীর ম্যসেঞ্জারে ভাইরাল করে শ্লীলতাহানি ঘটনো মামলায় পুলিশ রিহেল চেরাগী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রিহেল চেরাগী আদমদীঘি উপজেলার শিয়ালশন হটাতপাড়ার আব্দুল করিম চেরাগীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের শ্লীতহানির শিকার বড় বোন বাদি হয়ে রিহেল চেরাগী আসামী করে গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২ টার দিকে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন এক এক বাড়ির বাথ রুমে গোসল করার সময় রিহেল চেরাগী নামের ওই যুবক বাথ রুমের ভ্যান্টিলেশনে মোবাইল ফোন রেখে গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি ছোট বোন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হলে জানতে পারেন দুই সহোদর বোনের গোসলের অশ্লীল ভিডিও বিহেল ধারন করেছে। পরে বড় বোনের স্বামীসহ প্রতিবেশিরা বিহেলের পরিবারকে বিষয়টি জানান এবং অশ্লীল ভিডিও মোবাইল থেকে ডিলিট করতে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়া হুমকি দেয় এবং স্বামীর ফেসবুক ম্যসেঞ্জারে গোসলের অশ্লীল ভিডিও পাঠায়। বাদিনী জানায়, আমার স্বামীর ম্যসেঞ্জারে ওই গোসলের অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয়া হবে বলে হুমকি দেয়। আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর