ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছুটির দিনেও জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরল গ্রামবাসী ও ব্যবসায়ীদের মাঝে


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৩:৫৬
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে সরকারি ড্রেনে বাঁধ দেওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছিলেন। বিষয়টি গ্রামবাসী ও ব্যবসায়ীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ পাওয়ার পর  ছুটির দিনেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে সরকারি ড্রেনের বাঁধ অপসারণ করা হয়।
 
ফলে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ পেয়ে এলাকায় স্বস্তি ফিরে আসে। জেলা প্রশাসনের এ মানবিক ও জনবান্ধব উদ্যোগে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী মমতাজ ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে এলাকার বিভিন্ন দোকান ও কয়েকটি বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তির শিকার হন। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। জানা যায়, ভৈরব নদের তীরে সরকারি জমির ওপর এক ব্যক্তি চায়ের দোকান নির্মাণ করেছিলেন। নদীতে পানি প্রবাহের কারণে পাড় ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি সরকারি ড্রেনে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেন। এর ফলে বৃষ্টির পানি ভৈরব নদীতে যেতে না পেরে আশপাশের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করে।
 
এ সময় এলাকাবাসী ও ব্যবসায়ীরা মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, "জনস্বার্থ ও জনগণের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সর্বদা আন্তরিক। সরকারি সম্পদ ও অবকাঠামো দখল বা ক্ষতিগ্রস্ত করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের কল্যাণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"
 
তিনি আরও বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন যেকোনো প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।"
 
জেলা প্রশাসনের এই দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপকে স্থানীয়রা জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার