মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটিবৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনার পর মাগুরা এলজিইডির বৃক্ষ রোপন কর্মসূচি
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার জেলার পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির শুভ সূচনা করেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে গ্রহণ করা এই কর্মসূচির আওতায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), মাগুরা জেলা-এর নির্বাহী প্রকৌশলী জনাব আ.ন.ম. ওয়াহিদুজ্জামান কৃষ্ণচূড়া, রাধাচূড়া, দেশি নিম ও জাম গাছের চারা রোপণ করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি মাগুরার সিনিয়র সহকারী প্রকৌশলী মো: আবদুল্লাহ আল কবির সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় তিনি চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকল্পিতভাবে কয়েক হাজার গাছ রোপণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সময়ে বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, খেলার মাঠে, খাস জমিতে এবং বসতবাড়ির আশেপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলজ গাছ থেকে পুষ্টিকর খাদ্য পাওয়া যায় এবং কাঠজাত গাছ ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ হিসেবে কাজে লাগে।শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি আরও সফল হতে পারে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ বড় হতে অনেক সময় লাগে, তাই প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। “একজন মানুষ, একটি গাছ” এই প্রতিজ্ঞা বাস্তবায়নের মাধ্যমেই আমরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied