শ্রীমঙ্গলে বৃষ্টিতে ভিজেই ব্রাজিল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মেতেছেন ফুটবলপ্রেমীরা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় চায়ের জনপদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শত শত সমর্থক মোটরসাইকেল, জিপ, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সবুজ-হলুদ পতাকা, ব্যানার-ফেস্টুন ও ব্রাজিলের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি।
গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে সপ্তাহব্যাপী প্রস্তুতির পর শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ আবাসিক এলাকার সাগরদিঘি সড়ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্রাজিল সমর্থকেরা অংশ নেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই আয়োজনে যোগ দেন।
পরে মোটরসাইকেল, জিপ, পিকআপ, মাইক্রোবাস ও ঘোড়ার গাড়িসহ বিশাল শোভাযাত্রাটি শান্তিবাগ থেকে বের হয়ে শাপলাবাগ, সিন্দুরখান সড়ক, কালিঘাট সড়ক, জালালিয়া সড়ক এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পথে পথে স্থানীয় মানুষ করতালি ও শুভেচ্ছার মাধ্যমে শোভাযাত্রাকে স্বাগত জানান। অনেকেই মোবাইল ফোন ও ক্যামেরায় স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করেন।
শোভাযাত্রাজুড়ে সমর্থকদের স্লোগান, গান ও উচ্ছ্বাসে মুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরাও এতে অংশ নেন। ব্রাজিলের পতাকা হাতে ও প্রিয় দলের জার্সি পরে তারা বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক জুনেদ খান বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আমাদের আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। প্রতি বিশ্বকাপেই হাজারো মানুষের অংশগ্রহণে আমরা এমন আয়োজন করে থাকি। আমরা বিশ্বাস করি, এবারের বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
আয়োজকেরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বকাপকে ঘিরে সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ব্রাজিল সমর্থক শিমুল, আল আমিন, জহিরুল ও জুয়েল জানান, এই আয়োজন তাদের জন্য ছিল আনন্দের এক অনন্য উপলক্ষ। তবে শোভাযাত্রা চলাকালে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং একপর্যায়ে শুরু হয় বৃষ্টি ও হাওয়া। কিন্তু বৈরী আবহাওয়া তাদের উচ্ছ্বাসে কোনো ভাটা ফেলতে পারেনি। বরং বৃষ্টিতে ভিজেই তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এতে শোভাযাত্রার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ব্রাজিলের নারী সমর্থক পায়েল দেবনাথ বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে এবার ব্রাজিলের জার্সি কিনেছি এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছি। দল যারই হোক, সবাই আমাদের ভাই। তবে ব্রাজিল সমর্থক হিসেবে আমি আশাবাদী, এবার হেক্সা মিশন পূরণ হবে এবং ব্রাজিলই শিরোপা জিতবে।
সমর্থকদের মতে, বিশ্বকাপ উপলক্ষে এ ধরনের আয়োজন শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই শ্রীমঙ্গলে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে বলেও জানান তারা।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied