শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এই ফল উৎসবের আয়োজন করা হয়।
জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল। গ্রামের শিশুদের যুগোপযোগি ও মানসম্মত শিক্ষা দান নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী। দেশীয় সংস্কৃতির চর্চা অক্ষুন্ন রেখে শিশুদের সঠিক মানসিক বিকাশে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা হয়ে থাকে। এরই অংশ হিসেবে দেশীয় ফল নিয়ে মধুমাস উদযাপন হিসেবে ফল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
একাধিক অভিভাবক বলেন,'ফল উৎসবের মধ্য দিয়ে শিশুরা দেশীয় ফল চিনতে পারছে। শিশুদের দেশীয় ফলের পুষ্টিগুণ নিয়ে ধারণা দেয়া হচ্ছে। পাশাপাশি গাছ লাগানোর বিষয়েও ধারণা দিচ্ছে। সব মিলিয়ে গ্রামের স্কুলে এমন আয়োজন এই প্রথম। বেশ ভালো মনে হচ্ছে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীর বলেন,'পড়াশোনার পাশাপাশি আমরা শিশুর মানসিক বিকাশের দিক লক্ষ্য রাখছি। শিশু বয়সে আদব-কায়দা, সুন্দর আচরণ, ছোট ছোট ভালো অভ্যাস তৈরির দিকগুলো গুরুত্ব দিচ্ছি। আর দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর জন্য মধুমাস উদযাপন হিসেবে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিশুরা বেশ আনন্দ পেয়েছে এই আয়োজনে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ