ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, অভিযোগের মুখে স্বপ্ন ক্লিনিক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৪:৩৭
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে অবস্থিত সদ্য চালু হওয়া স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর মরিয়ম খাতুন (১৭) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ তোলা হলেও ক্লিনিক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মরিয়ম খাতুন উপজেলার বাঘুটিয়া গ্রামের হাসান শেখের মেয়ে এবং বেজেরডাঙ্গা এলাকার হাসানুরের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, মঙ্গলবার দুপুরে সন্তান প্রসবের জন্য মরিয়মকে স্বপ্ন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিছু সময় পর একটি পুত্রসন্তানের জন্ম হলেও দীর্ঘ সময় ধরে রোগীকে ওটি থেকে বের না করায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্বজনদের অভিযোগ, রোগীর খোঁজ নিতে গেলে কর্তব্যরত নার্সদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তাদের দাবি, অপারেশনের সময় জটিলতা তৈরি হয়ে মরিয়মের মৃত্যু হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার কথা বলে খুলনায় পাঠানো হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে তাকে মৃত বলে জানান।
মরিয়মের নানি অভিযোগ করে বলেন, তাদের ধারণা ওটির ভেতরেই মরিয়মের মৃত্যু হয়েছিল এবং বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করা হয়েছে। মরিয়মের বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসক ডা: শামিমুজ্জামান শামীম বলেন, অপারেশনের পর রোগীর রক্তচাপ কমে যায় এবং পরবর্তীতে হার্টের জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পরে তিনি রোগীর মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলিমুর রাজিব বলেন, বিষয়টি তার জানা আছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের সিভিল সার্জন ডা: মোহাম্মাদ মাসুদ রানা বলেন, ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস