জয়পুরহাটে একাডেমি কাপ হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় একাডেমি কাপ হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং জয়পুরহাট হকি একাডেমির সহযোগিতায় স্থানীয় খঞ্জনপুর হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে হকি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এ এন এম মনজুর মোর্শেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।
প্রধান অতিথি মাসুদ রানা প্রধান তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি জয়পুরহাটের হকির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে জেলা ক্রীড়া অফিস ও হকি একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে জমকালো ট্রফি ও ব্যক্তিগত মেডেল তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। চমৎকার ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’