ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ৪:৩৯

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, কুড়িগ্রাম সদর  উপজেলাে ভারপ্রাপ্ত নির্বাহীকর্মকর্তা মো: আরিফুল ইসলাম,  জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং পুরাতন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী

উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন

ধামইরহাটে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুরে বৃক্ষরোপণ