ধামইরহাটে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আয়োজনে গত শুক্রবার বাদ আসর ধামইরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আমাইতারা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ত করেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব।
নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা মারুফ হোসেনের এর সঞ্চালনায়
বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির, নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, বিশেষ অতিথি নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দীন, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আ. স. ম সায়েম, নওগাঁ জেলা এনসিপি যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলায় এলডিপি যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতি, নওগাঁ জেলা খেলাফত মজলিস সভাপতি আব্দুর রহমান প্রমূখ।
সমাবেশ শেষে ভারতের জোরপূর্বক পুশ ইন এর বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ধামইরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা