ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২৬ বিকাল ৫:৩
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ডেগেরচালা এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড’ (মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার) নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর চারদিকে ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
কারখানার শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানায় যথারীতি উৎপাদন কাজ চলছিল। বেলা ১১টার দিকে হঠাৎ করেই বহুতল কারখানা ভবনটির ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে ধোঁয়া ও আগুন দেখে শ্রমিকরা প্রাণভয়ে চিৎকার শুরু করলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা প্রাথমিক অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকায় এবং ধোঁয়ায় পুরো ফ্লোর অন্ধকার হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন, চৌরাস্তা ও বাইপাসসহ আশপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে পৌঁছায়। ফায়ার ফাইটারদের সমন্বিত প্রচেষ্টায় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানার ষষ্ঠ তলার সিংহভাগ মালামাল ও সুতা পুড়ে ছাই হয়ে যায়।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে শনিবারে কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক কর্মরত থাকলেও, দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের একটি বিশেষ তদন্ত দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয় এবং কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত