এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন
অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা বলেন, কর্মজীবনে মাসিক বেতনের ১০ শতাংশ হারে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে চাঁদা প্রদান করলেও অবসরে যাওয়ার পর নিজেদের জমানো টাকা পেতে ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে প্রায় এক লক্ষ আবেদন অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে পেন্ডিং রয়েছে। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে সংসার চালাতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির অবসান ঘটাতে দ্রুত সব পেন্ডিং আবেদন নিষ্পত্তি করে পাওনা অর্থ পরিশোধের দাবি জানান তারা।
সংগঠনের আহ্বায়ক মো: মোহসীন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন নিরাপত্তার কথা বিবেচনা করে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন।
সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল অবসরের পর শিক্ষক-কর্মচারীরা যেন আর্থিক নিরাপত্তা পান।
কিন্তু বর্তমানে দীর্ঘসূত্রতা ও অর্থসংকটের কারণে সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দীন বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তাদের কষ্টার্জিত ও জমানো অর্থ ফেরত পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসীম উদ্দীন বলেন, “যারা সারাজীবন জাতি গঠনের দায়িত্ব পালন করেছেন, অবসরের পর তাদের এমন দুর্দশা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে।”
ফোরামের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, “অবসর ও কল্যাণ বোর্ডে সৃষ্ট সংকট নিরসনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন।”
ফোরামের মহাসচিব অধ্যক্ষ হারুন-অর-রশিদ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জমানো প্রায় ৭ হাজার কোটি টাকা সরকারি বিধি উপেক্ষা করে বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল।
এসব অর্থের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, “শিক্ষকদের কষ্টার্জিত অর্থ দ্রুত উদ্ধার করে তাদের পাওনা পরিশোধ করতে হবে।”
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের সমন্বয়ক মো. বাসেত আলী বলেন, “অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ কেউ পাওনা না পেয়েই মৃত্যুবরণ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”
মানববন্ধন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।”
বক্তারা আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে অবসর ও কল্যাণ তহবিলে সিড মানি বা বন্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি।
তাই শিক্ষা বাজেট থেকে সরাসরি অর্থ বরাদ্দ দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা করার দাবি জানান তারা।
সমাবেশে শাহ আলম, উপাধ্যক্ষ আবদুর রহমান, সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাই সিদ্দিকী, প্রভাষক মো. ইসমাইল হোসেন, বি.এম. জহুরুল ইসলাম, মেজবাহুল ইসলাম প্রিন্স, সাহিদুল ইসলাম, মো.
শামীম, রতন কুমার দেবনাথ, মাওলানা আহাদুল ইসলাম,
কে. এম. আজগর আহমেদ, মিজানুর রহমান, আব্দুল হালিম আমাতুন নাহার, মো. ফরিদ উদ্দিন, বাসির উদ্দিন, আফরোজা শ্রাবণ, সকরিনা সিদ্দিকা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তি, জমানো অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের
দাবি জানানো হয়
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ