নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
নেত্রকোণার সদর উপজেলার মেদিনী ইউনিয়ন এর টেংগা গ্রামের আব্দুল আজিজ প্রবাসে থাকাকালীন সময়ে টেংগা গ্রামের কুমার শাহা ও রঙ্গু মিয়ার কাছ থেকে ২ শতাংশ ভূমি ২০০৭ সালে খরিদ করেন। এই ভূমিতে ১ শতাংশ খরিদ মূল্যে দাবি করে দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের ফিরোজ মিয়া গংদের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়,এই সম্পত্তি মালিক ছিল মোঃ আব্দুল গফুর পিতা মৃত কাছম আলী তিনি গ্রামের মোঃ রঙ্গু মিয়ার কাছে দলিল মূল্যে বিক্রি করেন। পরবর্তী সময়ে রঙ্গু মিয়া কুমার শাহা নামের একজনের কাছে সেই জমি বিক্রি করেন। কুমার শাহা অতিরিক্ত মূল্য পেয়ে আবদুল আজিজের কাছে বিক্রি করেন। সেই স্থানে আজিজ মিয়া তার জীবনের কষ্ট অর্জিত টাকা দিয়ে একটি বিল্ডিং তৈরি করেন। ১৯ বছর পর হঠাৎ জানতে পারেন সেই সম্পত্তিতে টাংগা গ্রামের ফিরোজ মিয়া ও তার প্রবাসী ছেলে মোঃ তরিকুল ইসলাম ও হাবিকুল রহমান তাঁরা সেই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। সরজমিনে গিয়ে জানা যায় আব্দুল গফুর পিতা কাছম আলী একটি জাল দলিলের মাধ্যমে ফিরোজ মিয়া গংদের কাছে এ ১ শতাংশ ভূমি বিক্রি করছেন যাহা একটি প্রতারণা। আব্দুল আজিজের বিল্ডিংয়ের পাশে যে জমিটুকু রয়েছে তা সরকারি রাস্তা। সেখানে কাগজে গফুর মিয়ার কোনো সম্পত্তি নেই। এ জমির মৌজা মুক্তিপুর,এস এ খতিয়ান নং ৪২৪, এস এ দাগ নং ১৮,বিআরএস খতিয়ান নং ১৭,বিআরএস দাগ নং ৫২৮ শ্রেণি বাড়ি পরিমাণ ২ শতাংশ। এর পূর্বে খাল, পশ্চিমে সরকারি রাস্তা। এলাকাবাসী জানিয়েছেন এই সম্পত্তির প্রকৃত মালিক মোঃ আব্দুল আজিজ তিনি প্রবাসে থাকাকালীন সময়ে জমি খরিদ করেন। সেই জমি দখলের চেষ্টা করলে ফিরোজ মিয়ার লোকজন নিজেদের লাটির আগাতে আহত হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহা এলাকায় এটি সাজানো নাটক বলে জানা যায়। এই নিয়ে এলাকার শামসুল আলমসহ অনেকেই জানান আবদুল গফুর এর কোনো জমি নেই সে জমি বিক্রি করে ভূয়া দলিলের মাধ্যমে ফিরোজ মিয়াদের সাথে প্রতারণা করেছে। ফিরোজ মিয়া গংরা যে জমি দাবি করছেন তা কাগজ পত্রে উল্লেখ নেই। এ গ্রামের একটি সংঘবদ্ধ চক্র দুই পক্ষের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে হাসপাতাল ও আদালতে পাঠিয়েছে বলে এলাকাবাসী জানান।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল