উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা
অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় কুড়িগ্রাম জেলার উলিপুরে ফুটবল প্রেমীদের মাঝে উন্মাদনা দেখা দিয়েছে। কেউ ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার, কেউ জার্মানীর, কেউ ফ্রান্সের, কেউ মরক্কোর সমর্থক হিসেবে আর্বিভুূত হচ্ছেন। এসব দেশের সমর্থকরা উপজেলার দর্শনীয় স্থানে, ছাঁদের উপরে, উঁচু গাছে ও রাস্তার মোড়ে বৃহৎ আকৃতির পতাকা উত্তোলন করেছেন। কোন কোন এলাকায় তোরন নির্মাণ করেছেন ব্রাজিল ও আর্জেন্টিনার স্বপক্ষে। এ উপজেলার অধিকাংশ মানুষ ফুটবল প্রেমী। হা ডু ডু খেলার পাশাপাশি গ্রামেও ফুটবল খেলা বেশ জনপ্রিয়। বড় ডিসপ্লে তে খেলা দেখতে মোড়ে মোড়ে ব্যবস্থা নেয়া হয়েছে। অনেকে প্রিয় দলের জার্সি কিনে পরিধান করছেন। তরুণদের মাঝে এ সংখ্যা বেশি। ফলে জার্সির দোকানে বিক্রি বেড়েছে। পাশাপাশি প্রিয় দলের পতাকা শোভা পাচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। হাটে- বাজারে পতাকার বিক্রি হচ্ছে। উলিপুর পৌরসভার আমিন মোড় এলাকায় আর্জেন্টিনার পতাকা উত্তোলন করেছেন আলমগীর হোসেন। জিজ্ঞাসাবাদে সে জানায়, আমার প্রিয় দলের পতাকা আমি উত্তোলন করেছি। এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল দলের সমর্থকরা তাদের পতাকা উত্তোলন করেছেন। লাবিব, সালমান,অর্ণব ব্রাজিল দলের সমর্থক। তারাও ব্রাজিল দলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী।
সব কিছু মিলে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন ভুগছেন উলিপুরবাসী।
এমএসএম / এমএসএম
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
Link Copied