জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল , স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা শহীদ ওয়াসিমের কবরের পাশে দাঁড়িয়ে তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ ওয়াসিমের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি কখনও ভুলবে না। তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রীয়ভাবে শহীদদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সেই তাদের তাহলের অর্থ সহায়তা তোলে দেন বলে জানা যায়। তিনি শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি রক্ষায় জাতীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে শহীদদের আদর্শ ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত সকলেই শহীদ মো. ওয়াসিমসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান