ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২৬ রাত ৮:৫৬

শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিকদের জন্য ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত গৌরনদীতে এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা, উপযোগিতা এবং আধুনিক সাংবাদিকতায় এর কার্যকর ব্যবহার সম্পর্কে দক্ষ করে তোলা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন ধরন, কৌশল ও ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্তকরণ, যাচাই-বাছাই এবং তা মোকাবিলার কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করা। এছাড়া সাংবাদিকতার নীতিমালা, পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং মানসম্মত সংবাদ ও প্রতিবেদন তৈরিতে তারা আরও সক্ষম হয়ে উঠবেন। একই সঙ্গে এআই ও ফ্যাক্ট চেকিং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে তথ্য যাচাইভিত্তিক সাংবাদিকতা চর্চা আরও শক্তিশালী হবে।
পিআইবির প্রশিক্ষক ও কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অডিনেটর খোন্দকার কাওছার হোসেন, পিআইবির প্রশিক্ষক ও ঢাকা পোষ্টের হেড অফ নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমূখ। গৌরনদী উপজেলায় কর্মরত মোট ৩৫ জন গণমাধ্যমকর্মী ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে করেছেন।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা