ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।” পরে দুপুরে ইউএনও অমৃত দেব নাথ উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালের তীরে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী দিনে খালের পাড়ে প্রায় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে ঝুঁকিয়া সুইচগেট থেকে পশ্চিম ছাট গোপালপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পুনঃখননকৃত খালের দুই ধারে মোট ১ হাজার ৮০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে খালের সৌন্দর্য বৃদ্ধি এবং মাটি ক্ষয়রোধেও ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ইফতেখারুল ইসলাম শ্যামা, আহ্বায়ক কমিটি সদস্য কাজী নিজাম উদ্দিন ,যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত সহ প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ভুরুঙ্গামারী উপজেলাকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বন বিভাগের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।
Aminur / Aminur
ফরহাদ মজহারের প্রভাব নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগে নতুন বিতর্ক!
সান্তাহারে অঅলোচিত শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন
‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জনপ্রিয় নেতা ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কাঁদছে নেছারাবাদ,জানাজা দাফনের সিদ্ধান্ত
তীব্র গরমে বারহাট্টায় কদর বেড়েছে তালের শাঁসের
উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু
বেনাপোল বন্দরের ৪ কর্মকর্তার নামে মামলা: ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা
মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আশুগন্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
বাগেরহাট খুলনা ও বরিশাল বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ডাকা পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
চসিক’র সিইও নেই ১০ মাস, সেবায় স্থবিরতা
নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী