ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাট খুলনা ও বরিশাল বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ডাকা পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ১:১১

বাগেরহাটসহ খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় চলাচল করা অবৈধ থ্রিহুইলার বন্ধসহ ৩ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও থ্রি হুইলার মালিক সমিতির নেতাদের সাথে সভা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আগামী এক মাসের মধ্যে বাস মালিক সমিতির ৩ দফা দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিলে তারা তাদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। রবিবার ( ১৪ জুন) থেকে খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলা বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিল বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, বিআরটিএ’র পরিদর্শক মেহেদী হাসান, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী,  সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি ইউনুস আলীসহ  অন্যন্য নের্তৃবন্দ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকার অনুমোদন ব্যাতিত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ী বন্ধ এবং নীতিমালা অনুযায়ি জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিক্সা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা, এবং দূরপাল্লার পরিবহণে নীতিমালা বর্হিভূত লোকাল যাত্রী পরিবহণ বন্ধ করা। বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় চলাচল করা অবৈধ থ্রিহুইলার বন্ধসহ তিন দফা দাবিতে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের যে পরিবহণ ধর্মঘট ডাকা হয়ছিল তা নিরসন করতে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার শনিবার সন্ধ্যায় মালিক শ্রমিকদের নিয়ে একটি সভা করে। সভায় আগামী এক মাসের মধ্যে আমাদের ৩ দফা দাবী পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন,  বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় চলাচল করা অবৈধ থ্রিহুইলার বন্ধসহ ৩ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট নিয়ে তাদের সাথে একটি সভা করেছি। তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের এই দাবিগুলো আইন মেনে পর্যায়ক্রমে সমাধানের ব্যাপারে প্রশাসন আন্তরিক। তাদের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। তাই  রবিবার থেকে ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেয়া দয়েছে।#

 

এমএসএম / এমএসএম

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ফরহাদ মজহারের প্রভাব নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগে নতুন বিতর্ক!

সান্তাহারে অঅলোচিত শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনপ্রিয় নেতা ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কাঁদছে নেছারাবাদ,জানাজা দাফনের সিদ্ধান্ত

তীব্র গরমে বারহাট্টায় কদর বেড়েছে তালের শাঁসের

উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল বন্দরের ৪ কর্মকর্তার নামে মামলা: ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আশুগন্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

বাগেরহাট খুলনা ও বরিশাল বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ডাকা পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

চসিক’র সিইও নেই ১০ মাস, সেবায় স্থবিরতা