ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ১:৩৬
 স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মহাসড়কের পাশে কোন ধরনের ময়লার ভাগাড় করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল্ড করতে হবে। আমরা ইতিমধ্যেই দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোতে এমন নির্দেশনা দিয়ে দিয়েছি।
 
রবিবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করে সেখানে বৃক্ষ রোপণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এসময় তিনি আরো বলেন, রূপগঞ্জের ময়লার ভাগাড়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে। তিনি আমাদেরকে নোটিশ করেছে এই কারণে আমরা এটি পরিদর্শনে এসেছি। ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। গত দুইদিন ধরে এ ময়লার ভাগাড় অপসারণের কাজ চলছে। পরবর্তীতে যাতে এখানে ময়লা না ফেলা হয় সেটির ব্যাপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিবে। 
 
বিদেশি অনেক কোম্পানি আছে যারা ময়লা আবর্জনা থেকে জৈব সার ও মিথাইন গ্যাস তৈরীর কাজ করছে। যখন এই ময়লাকে পুনরায় সার অথবা গ্যাস তৈরির করে ব্যবহার করা হবে তখন ময়লা আবর্জনার সংখ্যা অনেকটা কমে যাবে।
 
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন