ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বেনাপোল বন্দরের ৪ কর্মকর্তার নামে মামলা: ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ২:৪

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন ৬ কোটি টাকার জব্দকৃত পণ্য চালান লোপাটের ঘটনায় স্থলবন্দরে জড়িত ৪ কর্মকর্তাসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে মামলা করেছে বেনাপোল কাস্টমস কর্র্তৃপক্ষ। কাস্টমসের আইনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে, শুল্ক ফাঁকির হোতাদের সাথে হাত মিলিয়ে আটক ৬ কোটি টাকার জব্দকৃত পণ্য লোপাট ঘটনা ও মামলা বন্দর এলাকায় টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। 
অনুসন্ধানে জানা যায়, গত ১২ মার্চ বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে বেকিং পাউডার ঘোষণায় একটি পণ্য চালান আমদানি করে। বেনাপোল বন্দরের এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে কাস্টম কর্তৃপক্ষ কায়িক পরীক্ষায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বেবিওয়্যার ও প্রসাধনী সামগ্রী পাওয়া যায় ফলে মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকার পণ্য চালানটি জব্দ করে কাস্টমস। এ চালানে রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চালানটি জব্দ করে বন্দর কর্তৃপক্ষের ৩৭ নং শেডে জিম্মায় রাখা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে গত ২ জুন পুনরায় চালানটি পরীক্ষা করে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, জব্দ করা ভারতীয় পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য দিয়ে বদলে ফেলা হয়েছে পুরো পণ্য চালান। এদিকে এই ঘটনার সাথে কাস্টমস ও বন্দরের আরও একাধিক রাঘব বোয়ালরা জড়িতদের তালিকা অনুসন্ধানে উঠে এসেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুন (মঙ্গলবার) কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোল পোর্ট থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামিকরে মামলা দায়ের করেন। যার মামলা নং-৯। মামলার আসামিরা হলেন-বেনাপোল বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর-মো.শাহজালাল,ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট-আব্দুল্লাহ আল আরিফ, ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট-নূর আহমেদ,ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট-আবুল খায়ের। মামলার অন্যান্য আসামিরা হলেন-“আমদানিকারক”তামান্নাজামান তামান্না-স্বত্বাধিকারী-সাফা ইমপেক্স,মোঃ আনিছুর রহমান-স্বত্বাধিকারী-হুদা ইন্টারন্যাশনাল(সিএন্ডএফ), মোঃ মাসুদ রানা,মোঃ আরশাদ আলী, রহুল কুদ্দস,মোঃ হাসনাইন ও রাজু।
অনুসন্ধানে উঠে এসেছে, এর আগেও গত (২২ অক্টোবর) ‘হুদা ইন্টারন্যাশনাল’ সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল দিয়ে মিথ্যা ঘোষণায় আনা বন্দরের ৪২ পণ্যগার থেকে ঘোষণা বর্হিভূত ১০ লাখ ৮০ হাজার জিলেট ব্লেড ও তিন প্যাকেজ অতিরিক্ত ঘোষণা বহির্ভূত পণ্যসহ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে সে যাত্রায় কাস্টমসের এক উর্দ্ধত্বন কর্মকর্তাকে মোটা অংকে মনরঞ্জন করে ছাড় পেয়েছে। একই সাথে ৬ কোটি টাকার জব্দকৃত পণ্য লোপাটের সাথেও জড়িত কাস্টমস কর্মকর্তার নাম উঠে এসেছে। 
অভিযোগ উঠেছে, পুরো ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সাথে কাস্টমস এবং বন্দরের উর্দ্ধত্বন কর্মকর্তাদের যোগসাজস রয়েছে। বিশেষ করে বন্দরের কর্মকর্তাদের সখ্যতায় গড়ে উঠা সংঘবদ্ধ শুল্কফাঁকি, মিথ্যা ঘোষণা এবং বন্দর থেকে সরাসরি পণ্য গায়েবের এক ভয়ংকর চক্রের রামরাজত্ব চলছে। ভারত থেকে পণ্য চালান আসছে আর সব ঘাট ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে খালাশ হয়ে চলে যাচ্ছে গন্তব্যে। দায়িত্বরত বন্দর কর্মকর্তাদের সরাসরি যোগসাজসের ফলে কাস্টমস তেমন কোন অবৈধ পণ্য চালান আটক করতে পারছে। ফলে বন্দরে রাজস্ব ঘাটতির পরিমান দাঁড়িয়েছে আনুমানিক ২ হাজার কোটি টাকা। সচ্ছ সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনা কেবল একটি চালান গায়েব নয় এটি বন্দরের ভেতরে গজিয়ে ওঠা ভয়ঙ্কর শকুনের থাবা। যে থাবায় আক্রান্ত হয়েছে প্রশাসনের নৈতিক ভিত্তি। আর বন্দরের ভেতরকার অসাধু কর্মকর্তার বহুদিনের অনিয়ম, দুর্বলতা ও দায়হীনতার নগ্ন প্রতিচ্ছবি। যা সরকারের রাজস্ব আদায়ের জন্য বড় সতর্ক সংকেত আর হুমকির মুখে পড়েছে রাজস্ব আদায়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে ভারতীয় ডই-১৫ই-৮৫৯৩ নম্বরের একটি ট্রাকের পণ্য চালান পরীক্ষা করার সময় বেকিং পাউডারের ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ শাড়ি-থ্রি পিসসহ গার্মেন্টস সামগ্রী ও কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়। পণ্য চালানটির মেনিফেস্ট নাম্বার ৬০১২০২৬০০১০০১৬৩৩৩, তারিখ ১২/০৩/২৬। ভারতের মেসার্স উল্লা এন্টারপ্রাইজ ১০০ প্যাকেজে ৫ মেট্রিক টন বেকিং পাউডার রফতানি করে বলে ঘোষণা দিয়ে পণ্য চালানটি বেনাপোলের সাফা ইমপেক্স নামক আমদানিকারকের নামে পাঠায়। পণ্য চালানটির ঘোষিত মূল্য হচ্ছে ২ হাজার ৬০০ ইউএস ডলার। উচ্চ শুল্কের পণ্য সমুহের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ৭,০০০ পিস, প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ৬০০০ পিস, টু পিস ৩০০ টি, বেবী ওয়ার ৩০০ কেজি, ওড়না ৫৫০ পিস, ফেইস ওয়াস ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি বিশেষ ধরনের কেমিকেল ৬০০ কেজি। যার সাথে কাস্টমসের এজাহারে বর্ণিত মালের কোন সামঞ্জস্য নেই। এভাবে অভিনব পদ্ধতিতে বেনাপোল বন্দরে চলছে শুল্কফাঁকির মচ্ছব। শুল্কফাঁকি দিয়ে কোটি কোটি মালিক বনে যাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ এই চক্রের হোতারা।  
বেনাপোল বন্দরে আলোচিত পণ্য লোপাটের বিষয়ে শার্শা উপজেলা শাখার দুর্নীতি দমন কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, বর্তমান বেনাপোল বন্দরে দুর্নীতি চরম আকার ধারন করেছে। সিসি ক্যামেরার চাদরে ঢাকা বন্দর থেকে দুঃসাহসিক পণ্য লোপাট ও আমদানি করা পণ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুল্ক ফাঁকির আটক পণ্য চালান বন্দর থেকে গায়েব করে নিন্ম মানের পণ্য সেখানে রাখা যেন বন্দর চোরাচালান ঘাটে পরিনত হয়েছে। মূলত বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের অনৈতিক নগ্ন প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শেড ইনচার্জদের প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, মিথ্যা ঘোষণা দিয়ে শুল্কফাঁকির সাথে জড়িত বন্দরের ৩৭ নম্বর শেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টসহ জড়িতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। একই সাথে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। 
এবিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, জব্দ করা পণ্যের কার্টনে বিভিন্ন দেশীয় শিল্প প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। এছাড়া কুরিয়ার সার্ভিসের আলামতও মিলেছে। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, জব্দকৃত পণ্য সরিয়ে দেশের অভ্যন্তর থেকে অন্য পণ্য এনে সেখানে রাখা হয়েছে। ঘটনার পর কাস্টমস হাউস ক্ষতিগ্রস্ত রাজস্ব বাবদ ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকা পরিশোধের জন্য বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।  
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার তদন্তকারী কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, আসামিদের আটকের চেষ্ঠা চলছে। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত পোর্ট থানা পুলিশ কোন আসামিকে আটক করেনি।

এমএসএম / এমএসএম

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ফরহাদ মজহারের প্রভাব নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগে নতুন বিতর্ক!

সান্তাহারে অঅলোচিত শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনপ্রিয় নেতা ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কাঁদছে নেছারাবাদ,জানাজা দাফনের সিদ্ধান্ত

তীব্র গরমে বারহাট্টায় কদর বেড়েছে তালের শাঁসের

উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল বন্দরের ৪ কর্মকর্তার নামে মামলা: ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আশুগন্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

বাগেরহাট খুলনা ও বরিশাল বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ডাকা পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

চসিক’র সিইও নেই ১০ মাস, সেবায় স্থবিরতা