জনপ্রিয় নেতা ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কাঁদছে নেছারাবাদ,জানাজা দাফনের সিদ্ধান্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার রাজনীতির পরিচিত মুখ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াহেদুজ্জামান আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ভারতের একটি হাসপাতালে শনিবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নেছারাবাদসহ পুরো পিরোজপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ওয়াহেদুজ্জামান ছিলেন জনগণের একজন আস্থাভাজন নেতা। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও অন্যান্য দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন সজ্জন, মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকের বার্তা ও স্মৃতিচারণ।
ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং মরদেহ দেশে আনার সকল কার্যক্রমের তদারকি করছেন বলে জানা গেছে। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। তিনি বলেন, “
মহান আল্লাহ ওয়াহিদকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমি ওয়াহিদ এর পরিবারের সকল সদস্যদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ তাদেরকে এই দুঃখ সংবরণ করার তৌফিক যেন দান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী সোমবার মরহুমের মরদেহ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে মরদেহ দেশে আসার পর পারিবারিক সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করে দাফন, কাফন ও জানাজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, নেছারাবাদের ঐতিহ্যবাহী ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানাজার সময়সূচি নির্ধারণের পর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে বলে পরিবার ও রাজনৈতিক সূত্রে জানা গেছে।
ওয়াহেদুজ্জামানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর বাড়িতে ভিড় করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ। অনেকেই স্মরণ করছেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, মানবিক আচরণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা।
স্থানীয়দের ভাষায়, “ওয়াহেদ ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন, বিপদে-আপদে নির্ভরতার একটি নাম।”
একজন অভিজ্ঞ রাজনৈতিক সংগঠক, জননেতা ও সমাজসেবকের মৃত্যুতে আজ শোকাহত পুরো নেছারাবাদ। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন স্থানীয়রা।
মানুষের হৃদয়ে, তাঁর কর্মে এবং অসংখ্য স্মৃতিতে ওয়াহেদুজ্জামান বেঁচে থাকবেন দীর্ঘদিন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস