ঢাকা শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সান্তাহারে অঅলোচিত শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ২:১১

 আদমদীঘির সান্তাহার মাদরাসার নার্সারী শিক্ষার্থি সাড়ে ৬ বছরের রাকা মুনিকে কানের সোনার দুল নিয়ে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে নুরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থিরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। গতকাল রোববার (১৪ জুন) সকাল ১০টায় মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন।
প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচী পালন কালে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, সহকারি শিক্ষক হাফেজ রোকনুজ্জামান, আছাদুল ইসলাম, নিহত রাকা মুনির ফুপু লিপি বেগম, এসএম রাজু আহমেদ, জনি আহমেদ ও মাজেদ রহমান, হিরো আহমেদ প্রমুখ। বক্তারা মাদরাসা শিক্ষার্থি শিশু রাকা মুনির হত্যাকারিদের বিধি মোতাবেক আইনের মাধ্যমে ফাঁসি দাবি ও অবিলম্বে তা কার্যকরের দাবী জানান। এদিকে নিহত শিশুকণ্যা রাকা মুনির বাব অটোরিক্সা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলী সরকারের নিকট দাবী জানিয়ে বলেন, তার মাত্র সাড়ে ৬ বছরের মেয়ে রাকা মুনির কানের সোনার দুল নেয়ার জন্য যারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিল তাদের অবিলম্বে ফাঁসি চাই।
উল্লেখ্য : গত ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় রাকা মুনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েক ঘন্টা পর রাত ১০ টায় প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার লুকিয়ে রাখা একটি কক্ষ থেকে রাকা মুনির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ও মামলার এজহারভুক্ত আসামী প্রতিবেশি সান্তাহার সাহেবপাড়ার আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত

আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান

বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ‌অভ্যূ‌ত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু

গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা

ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন