ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ফরহাদ মজহারের প্রভাব নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগে নতুন বিতর্ক!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ২:১৯

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের রাজনীতি ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। দলটির নেতাকর্মীরা দাবি করছেন, সাম্প্রতিক সময়ে জেলার সহযোগী ও অংগসংগঠনের বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়ায় এমন কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কুষ্টিয়া জেলা শাখায় ফরহাদ মজহারের কয়েকজন কাছের জুলাই যোদ্ধাকে জায়গা করে দেয়া হয়েছে।  

অভিযোগকারীদের মতে, বিতর্কিত চিন্তাবিদ ফরহাদ মজহারের অনুসারী বা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের অভ্যন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের দাবি, এর মাধ্যমে দলকে ভেতর থেকে প্রভাবিত বা দুর্বল করার একটি বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।

কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল বলেন, ফরহাদ মজহার আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম ষড়যন্ত্রকারী । জুলাই ষড়যন্ত্রের সাথে যুক্ত উগ্রবাদী গোষ্ঠীর তাত্ত্বিক গুরু এখন আওয়ামী লীগকে শেষ করতে টার্গেট করেছে।

এ প্রসঙ্গে পারভেজ আনোয়ার তনুর নামও সামনে এসেছে। অভিযোগকারীরা দাবি করেন, ফরহাদ মজহারের সঙ্গে তার বৈঠকের ছবি, অনুষ্ঠানের ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তাদের ভাষ্য, ওই বৈঠকে গণঅভ্যুত্থান, গণক্ষমতা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে তনুর অর্থায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ৩১/০৮/২৪ ইং তারিখে কুষ্টিয়া লালন একাডেমীর সামনে ফরহাদ মজহারের নব প্রাণ আখড়াবাড়িতে জুলাই আন্দোলনের কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক তৌহীদ ও তনুর নেতৃত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, খাওয়া-দাওয়া ও নানা আয়োজন।

উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, তনু সাহেবের বাবা আনোয়ার আলী একসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দীর্ঘদিন কুষ্টিয়া পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দলীয় কর্মী সমর্থকদের ভোটে মেয়র হলেন। ক্ষমতা অর্থ সম্পদ প্রতিপত্তি গড়লেন। বাবা ও পুত্র মিলে ৫ আগস্টের পরে সমন্বয়কদের সম্মানে আলোচনা সভার আয়োজন করলেন। ৫ আগস্টে গণভবন লুটপাটকারি বঙ্গবন্ধু কন্যার অন্তর্বাস নিয়ে উল্লাস  করা সমন্বয়কদের সাথে যারা আলোচনা সভার আয়োজন করে তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চায়। এই বিষয়ে অবশ্যই আগে তার স্পষ্ট বক্তব্য এবং ব্যাখ্যা প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা এবং শহর আওয়ামী লীগের নেতা বলেন, কুষ্টিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ও দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী প্রভাবশালী বিএনপি নেতাদের সাথে সমঝোতা, ব্যবসায়িক সম্পর্ক এবং স্থানীয় ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। এখন পিতা-পুত্র মিলে ফরহাদ মজহারের পরামর্শ ও সহযোগিতায় জুলাই যোদ্ধা ও তাদের অনুসারিদের দিয়ে কুষ্টিয়ার রাজনীতি শেষ করতে উঠেপড়ে লেগেছে। 

অন্যদিকে অভিযোগকারীরা দাবি করেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, টোল ইজারা এবং পৌরসভার বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের রাজনীতি তনুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলে আসছে। তারা অভিযোগ করেন, এই প্রভাব বলয়ের সঙ্গে বিএনপি এবং আন্ডারগ্রাউন্ড দলের নেতাদের সম্পর্ক রয়েছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সমঝোতা ও অর্থনৈতিক স্বার্থের কারণে আওয়ামী লীগের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় দল পুনর্গঠন ও নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। যা দলের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংকে আরো বেশি উসকে দেবে। এখনই এদেরকে শক্ত হাতে মোকাবিলা করা জরুরি বলে দাবি করেন ৫ আগস্ট পরবর্তী নির্যাতিত তৃণমূলের নেতাকর্মীরা। 

তবে ফরহাদ মজহারের সাথে বৈঠক এবং অনুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগের বিষয়ে পারভেজ আনোয়ার তনু বা সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ফরহাদ মজহারের প্রভাব নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগে নতুন বিতর্ক!

সান্তাহারে অঅলোচিত শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনপ্রিয় নেতা ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কাঁদছে নেছারাবাদ,জানাজা দাফনের সিদ্ধান্ত

তীব্র গরমে বারহাট্টায় কদর বেড়েছে তালের শাঁসের

উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল বন্দরের ৪ কর্মকর্তার নামে মামলা: ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আশুগন্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

বাগেরহাট খুলনা ও বরিশাল বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ডাকা পরিবহণ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

চসিক’র সিইও নেই ১০ মাস, সেবায় স্থবিরতা