বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল ৫২ বিজিবির একটি দল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যান বলে জানিয়েছে ৫২ বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর ও দৃঢ়প্রতিজ্ঞ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল