ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ৩:১৪

নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধ প্রবণতা হ্রাসে পুলিশের গৃহীত কার্যক্রম ও বর্তমান কর্মপরিকল্পনার বিষয়ে তিনি আলোকপাত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা সভায় তাদের নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Aminur / Aminur

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ

​ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময়

পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবসিকে গ্রেপ্তার

বিএনপি'র দুই শীর্ষ নেতা গুম মামলার অন্যতম আসামি অসিত কুমার রায় বর্তমানে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) যেন এক অধরা শক্তি !

কেবল দেনা শোধ করেছি, বাড়ি গিয়ে বিল্ডিংয়ের কাজ শেষ করবো

ঘরের কাজে ব্যস্ত মা, মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসমিয়ার

মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত

‎কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির

সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের

নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২

খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে নারী আহত