ফুরিয়ে যাননি, প্রমাণ দিলেন ধোনি
সমালোচনার পারদ উপচে পড়ছিল— পুরোনো ধোনি আর নেই! পুরো আসরতো বটে, লিগ ম্যাচে শেষবারের দেখায় দিল্লির বিপক্ষে যে ধোনি ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ, সেই ধোনি বড় ম্যাচে দেখালেন ক্যামিও। অবশ্য শেষবার ২৭ বলে কোনো বাউন্ডারি ছাড়া ধোনির ১৮ রানের ইনিংসে প্রায় অনেকেই দেখে ফেলেছিলেন শেষ! ফিনিশার সেই ধোনি যে এখনও ফুরিয়ে যাননি তার প্রমাণ দিলেন আবারও।
কাল ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাব পান্থের দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারায় ধোনির চেন্নাই। ব্যাট হাতে ৬ বলে ১৮ রান করে দারুণ জয় তুলে নেন পুরোনো মাহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর বয়সে এসেও সমালোচক ও সমর্থকদের চেপে বসা ধারণাকে দূর করলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিনিশার ধোনির বন্দনায় মেতেছে সমর্থকরা।
চেন্নাইকে নবম বারের মতো ফাইনালে তোলারও নায়ক বনে যান ধোনি। ম্যাচ শেষে এমন জয়ের কৃতিত্ব গায়কোয়ড ও সতীর্থদের দিয়েছেন এই অধিনায়ক। জানিয়েছেন নিজের ফর্মে ফেরার কথা। ‘বিশেষ কিছুই করিনি, শুধু বলটি দেখেছি এবং খেলেছি। আমি টুর্নামেন্টে অনেক কিছু করতে পারিনি। তাই, অবশ্যই এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম।’
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে ঋষভ পান্থদের দিল্লি। একটা সময় মনে হয়েছিল দুবাইয়ের এই উইকেটে সহজেই জিতে যাবেন ঋষভরা। কিন্তু সেখানেই ত্রাতা হলেন রুতুরাজ গায়কোয়াড। আসরের অন্যতম সেরা ব্যাটার এদিন ৫০ বলে ৭০ রানের ইনিংস খেলেন।
পরে শেষের ক্যামিও দেখান ধোনি। ম্যাচের স্কোরবোর্ড দেখলে অবশ্য মনে হবে চেন্নাই বুঝি ম্যাচেই ছিল সবসময়! ১১৩ রানে ২ উইকেট হারানো চেন্নাই পরে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষের দিকে কঠিন হয়ে দাড়ায় সমীকরণ। সেখানে পুরোনো রুপে ফিরে দলকে স্বস্তির জয় এনে দেন ধোনি। ব্যাট হাতে ৪৪ বলে ৬৩ রান করেন রবিন উথাপ্পা। ৩.৪ ওভারে ২৯ রান দিয়ে চেন্নাইয়ের তিনটি উইকেট তুলে নেন টম কারান।
ম্যাচে শেষের দিকে ফিফটিতে দিল্লিকে লড়াকু সংগ্রহ এনে দেন দিল্লি অধিনায়ক।
এর আগে, ম্যাচে খুব ভালো শুরু করতে পারেনি দিল্লি। দলের অন্যতম দুই ব্যাটসম্যান শিখর ৭ রান ও শ্রেয়াস আইয়ার ১ রানে ফিরলে চাপে পড়ে দল। দিল্লির শতরান পূর্ণ হয় ১৩ ওভার শেষে। পরে উইকেটে থিতু হয়ে দ্রুত গতিতে রান তোলেন রিশাব পান্থ ও শিমরোন হেটমোয়ার (২৪ বলে ৩৭ রান)। ক্যারিবিয়ান হার্ডহিটার ফিরলেও দলকে বড় টার্গেট এনে দেন দিল্লির অধিনায়ক। পান্থ অপরাজিত থাকেন ৩৫ বলে ৫১ রান করে। ওপেনার পৃথী শ্ব ৩৪ বলে খেলেন ৬০ রানে মারকুটে ইনিংস।
১৭২ রানের জবাবে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। এই নিয়ে ধোনির নেতৃত্বে আইপিএলে ১২ আসরে অংশ নিয়ে ৯ বারই ফাইনালে উঠল চেন্নাই। তিনবারের চ্যাম্পিয়ন দলটি মাঝে দুই আসরে ছিল না নিষেধাজ্ঞার কারণে। প্রথম কোয়ালিফায়ারে হারা দিল্লি ক্যাপিটালস ফাইনালে উঠতে আরেকটি সুযোগ পাবে। আজ কোলকাতা-ব্যাঙ্গালুরুর মাঝে জয়ী দলের বিপরীতে দ্বিতীয় কোয়ালিফাইয়ে নামবে রিশাব পান্থের দল।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি
ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির
চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!
ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়
ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড
প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো
বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা
বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি
নিষিদ্ধ মঞ্জুরুলের শাস্তি নিয়ে যা বললেন রুবাবা দৌলা
প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল