জয়পুরহাট পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ASSET শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আহসানুল হাবিব খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) লুতফুন নাহার লুনা'র সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) ফজলুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট।
সেমিনারে প্রধান অতিথি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট। নির্বিচারে বৃক্ষনিধন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে আজ পৃথিবী ধ্বংসের মুখে। এই সংকট থেকে উত্তরণের জন্য এখনই সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন এবং কার্যকর নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।
আমাদের লোভ এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করছে। নির্বিচারে বন উজাড় করা, কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া এবং প্লাস্টিক দূষণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন দিকে নিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’