খালিয়াজুরীতে ওয়ারেন্টভূক্ত বিএনপি নেতা গ্রেফতার
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম চৌধুরীকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের সেকুল চৌধুরীর স্ত্রী আইরিন আক্তার বাদী হয় খালিয়াজুরী থানায় ১১ এপ্রিল ২০২৫ সালে মামলা দায়ের করেন। পেনাল কোড ১৮৬০ এর খালিয়াজুরী থানার মামলা নং ০৬(৪)২৫ ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৩৪।
কিন্তু দীর্ঘ ১৪ মাস পলাতক থাকার পর ওয়ারেন্টমূলে আসামী ওয়াসিম চৌধূরীকে খালিয়াজুরী থানা পুলিশ গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, বিএনপি নেতা ওয়াসিম চৌধূরী ক্ষমতা বলে বলীয়ান হয়ে, তার আপন চাচাতো ভাই সেকুল চৌধুরীর বাড়ীতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায়। স্থানীয় কয়েকজন জানায়, এই ওয়াসিম চৌধুরী আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সাবেক সাংসদ সাজ্জাদুল হাসান এমপির সাথে বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় ছিলেন এবং তৎকালীন সময়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষকে হয়রানি করতেন। যখন আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগষ্ট মেন্দিপুর গ্রামে সনাতনীদের বাড়ীঘরে, হামলা ভাংচুর লুটপাট করে। পরে বিএনপির উপজেলা কমিটিতে সহ সম্পাদকের পদ ভাগিয়ে নেয়। এছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলার আসামী হওয়ার পরও নিজেকে গোপন রেখে এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানা উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, পেনাল কোড-১৮৬০ এর দীর্ঘ ১৪ মাস পলাতক থাকার পর ওয়ারেন্ট মূলে আসামি ওয়াসিম চৌধুরী (৪০), পিতা মৃত শাহ আলম চৌধুরী, সাং মেন্দিপুর, থানা-খালিয়াজুরী,জেলা-নেত্রকোনাকে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী