ছাদ থেকে পড়ে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত, চীনে চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন এজাহারের
দুই বছর আগে একটি ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং ওয়ার্ডে শায়েস্তা খাঁ পাড়ার বাসিন্দা মোহাম্মদ এজাহার। দুর্ঘটনায় তার ঘাড়ে মারাত্মক আঘাত লাগে এবং স্পাইনাল কর্ড হাড়ের নিচে চাপা পড়ে যায়। সেই থেকে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার।
পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভারতে কলকাতাতেও চিকিৎসা করানো হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসার ব্যয় মেটাতে নিজের সব সম্পত্তি বিক্রি করতে হয়েছে এজাহারকে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার জটিল শারীরিক অবস্থার কার্যকর চিকিৎসা বর্তমানে চীনে সম্ভব হতে পারে। তবে সেখানে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যয় বাবদ প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
অসহায় এজাহার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন। মানবিক সহায়তা পেলে তার চিকিৎসার পথ সুগম হবে বলে আশা পরিবারের।
সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৮২৩-৫৪৫৯৮৮
মোহাম্মদ এজাহার, শায়েস্তা খাঁ পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, হাটহাজারী, চট্টগ্রাম।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ