ত্রিশালে বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন সড়ক
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে উৎসবের রঙে উড়ছে পতাকা। মাঠের লড়াই শুরুর আগে থেকেই সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কে। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে শুরু করে পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স কিংবা ইরানের পতাকাসহ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ৪৮টি দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে সড়ক। ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়ক।
বিশ্বকাপকের ইমেজ ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি মানুষের মাঝে এলাকার একটি পাকা সড়কের দুই পাশে গিয়ে দেখা যায়। ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে এ দৃশ্য দেখতে আসা অসংখ্য দর্শনার্থী। সড়কের দুই পাশে উড়ছে নানা দেশের জাতীয় পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার আকাশি-সাদা, আবার পর্তুগালের লাল-সবুজ রঙের পতাকা ফুটিয়ে উঠেছে।
ফুটবল প্রেমী মোঃ মনিরুজ্জামান সোহাগ জানান, বিশ্বকাপ মানে একটি ভিন্ন আয়োজন একটু ব্যতিক্রমী কিছু করা । এখানে আমার নিজ মাতৃভূমির দুটি পতাকা ও ফিফার দুটি পতাকাসহ এ বিশ্বকাপে অংশগ্রহণ কারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে। এই সড়কের দুই পাশে মোট ৫২টি পতাকা দিয়ে সড়কটি কে আমি অন্য রকম চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এবং রাতে খেলা দেখার জন্য টেলিভিশন ও প্রোজেক্টের ব্যবস্থা করেছি।
স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা বলেন, এবার বিশ্বকাপে আমাদের গ্রামে এটি একটি বিভিন্ন আয়োজন। এতে করে যুবসমাজের মাঝে বিশ্বকাপের আলাদা একটি অনুভূতি কাজ করছে। সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করা।
ময়মনসিংহ শহর থেকে আসা দর্শনার্থী জুলফিকার নিরব বলেন, আমি আজকে সকালে ময়মনসিংহ থেকে এখানে এসেছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এক সাথে বিশ্বকাপে অংশ গ্রহণ করা সকল দেশের পতাকা দিয়ে সড়কের দুই পাশ সাজানো হয়েছে। এ দৃশ্য দেখতে এখন প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসে।
এমএসএম / এমএসএম
জনপ্রতিনিধি হয়েও শ্রমিকের জীবন সিংড়ার ইউপি সদস্য মেরাজের
বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাইকেল র্যালি অনুষ্ঠিত
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ : তিনি বলেন সভাপতি সবই জানেন
সিরাজগঞ্জে সাসেক-২ প্রকল্পে ‘টাকা দিয়েও মেলেনি চেক’—অভিযোগে কর্মস্থলেও অনুপস্থিত কানুনগো
জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ এবং প্রশিক্ষণ সম্পন্ন
তৃণমূলের আস্থা ও ত্যাগের প্রতীক আবুল বাশার: বাঁকা ইউনিয়নকে বিএনপির দুর্ভেদ্য দুর্গ বানাতে চান এই জননেতা
ত্রিশালে বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন সড়ক
ছাদ থেকে পড়ে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত, চীনে চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন এজাহারের
খালিয়াজুরীতে ওয়ারেন্টভূক্ত বিএনপি নেতা গ্রেফতার
নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
জয়পুরহাট পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি রাতুল গ্রেপ্তার