জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ এবং প্রশিক্ষণ সম্পন্ন
"স্বাবলম্বী পরিবার, সমৃদ্ধ সমাজ গঠনে ব্র্যাকের অঙ্গীকার" এই প্রতিপাদ্য নিয়ে মাইক্রোফাইন্যান্স – দাবি+ কর্মসূচি দরিদ্র ও প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় ১০ জন সদস্যের মাঝে ২০০টি হাঁসের বাচ্চা এবং আরও ১০ জন সদস্যের মাঝে ২০০টি ফাওমি জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মোঃ আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) উজ্জ্বল কুমার সরকার, এলাকা ব্যবস্থাপক (দাবি) শাহজাহান হোসাইন, উপজেলা হিসাব কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন, শাখা ব্যবস্থাপক দাবি মোঃ আব্দুল বারী, এক্সটেনশন অফিসার (কৃষি ও বিমা ইউনিট) সৈয়দ লালনুর রহমান, শাখা ব্যবস্থাপক এনসিডিপি মোঃ আব্দুল হালিম, শাখা ব্যবস্থাপক বিসিইউপি মোঃ মমিনুল ইসলাম, এসএস লিড প্রণব কুমার রায়।
কেবল উপকরণ বিতরণই নয়, এগুলোকে কীভাবে বাণিজ্যিকভাবে ও সঠিকভাবে টিকিয়ে রাখা যায়, তার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। ব্র্যাকের সংশ্লিষ্ট ট্রেইনারদের পরিচালনায় এই কর্মশালায় সুফলভোগীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, উন্নত জাতের হাঁস-মুরগি পালনের নিয়মাবলী, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
লাভজনক ও টেকসই খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মুরগি ও হাঁস পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এর মাধ্যমে তারা নিজেদের খামারকে আরও উৎপাদনশীল ও লাভজনক করে তুলতে সক্ষম হবেন। মুরগি ও হাঁস পালন গ্রামীণ পরিবারের জন্য একটি সম্ভাবনাময় ও লাভজনক আয়ের উৎস। এটি একদিকে যেমন পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি করে, অন্যদিকে পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের লক্ষ্য সবসময়ই প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন। ক্ষুদ্র উদ্যোগকে টেকসই ও লাভজনক খামারে রূপান্তরের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পাশাপাশি সফল খামার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন